শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে কিনলেন আস্ত ক্রিকেট স্টেডিয়াম
সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ, শাহরুখ খান যেন সবখানেই কিং। সিনেমার পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।