বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

এবারের পার্লামেন্টে রয়েছেন ২৩৬ জন কোটিপতি ও ১৩ জন শত কোটিপতি সংসদ সদস্য

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এমপিদের বড় অংশই বিপুল সম্পদের মালিক—২৩৬ জন কোটিপতি ও ১৩ জন শত কোটিপতি। একই সঙ্গে বিজয়ীদের গড় বয়স ৫৯ বছর, যেখানে ৫৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদেরই সংখ্যাগরিষ্ঠতা।

এবারের পার্লামেন্টে রয়েছেন ২৩৬ জন কোটিপতি ও ১৩ জন শত কোটিপতি সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর বলেও জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এবার এমপিদের বয়সভিত্তিক হার হলো: ২৫–৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫–৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫–৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি ৩৬ দশমিক ৩ শতাংশ।

Link copied!