রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

সার্ক পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেবে বিএনপি সরকার: তারেক রহমান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:০৪ এএম

সরকার গঠনের পর সার্ককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেবে বিএনপি—এমন ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করে।

সার্ক পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেবে বিএনপি সরকার: তারেক রহমান

বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সার্ক ইস্যুতে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশই সার্কের উদ্যোক্তা ছিল। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব সার্ক পুনরুজ্জীবিত হোক। বিএনপি সরকার গঠনের পর এই বিষয়ে উদ্যোগ নেবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলবে সরকার।’

উল্লেখ্য, গত শতাব্দীর আশিক দশকের শুরুতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাবনা সামনে আনেন । ১৯৮৫ সালে ঢাকায় সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে এই সংস্থাটির কার্যক্রম বর্তমানে নেই বললেই চলে। ২০১৯ সালে ইসলামাবাদে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল হয়। সবশেষ প্রায় এক যুগ আগে ২০১৪ সালে কাঠমান্ডুতে বসে সার্কের ১৮তম সম্মেলন।

Link copied!