বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসিতে কমতে পারে সাবজেক্টের সংখ্যা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২৬, ২০২৬, ০১:০২ এএম

শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসিতে কমতে পারে সাবজেক্টের সংখ্যা

আগামী বছরের এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!