মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত, বাড়বে ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২৪, ২০২৬, ০৭:৫৫ পিএম

জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের খরচ বাড়িয়ে বিমানভাড়ায় প্রভাব ফেলতে পারে; শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত, বাড়বে ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া

বাংলাদেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাতের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে বিইআরসি।

সূত্র জানায়, মঙ্গলবার জরুরি বৈঠক হয় বিইআরসির। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বৃদ্ধি এবং প্রায় ৮০ শতাংশ বেশি।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার মূল্য ০.৭৩৮৪ ডলার থেকে বেড়ে ১.৩২১৬ ডলার হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধির সমতুল্য।

Link copied!