প্রকাশিত: : মার্চ ১৫, ২০২৬, ১২:২০ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী `ইন্টারসেপ্টর` বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এ বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর।
সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী `ইন্টারসেপ্টর` কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুতে কোনো সংকট নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।