শনিবার, ০৭ মার্চ, ২০২৬

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আলটিমেটাম ট্রাম্পের; দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আলটিমেটাম ট্রাম্পের; দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৬ মার্চ) সপ্তম দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন। আর ইরানে নিহত সহস্র ছাড়িয়েছে।

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাহরাইনসহ পশ্চিম ও মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

Link copied!