সোমবার, ০২ মার্চ, ২০২৬

প্রথম রাজনীতিবিদ হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার নরেন্দ্র মোদির

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:২১ এএম

ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে বিশ্বের প্রথম নেতা হিসেবে ইতিহাস গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডিজিটাল উপস্থিতিতেও অন্য বিশ্বনেতাদের ছাড়িয়ে।

প্রথম রাজনীতিবিদ হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার নরেন্দ্র মোদির

বিশ্বে প্রথম নেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার ছুঁলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়া নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট গত এক দশকে ক্রমে এমন এক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে তাঁর পোস্ট, ভিডিও ও বার্তা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছয়।
বিশ্বের অন্য নেতাদের তুলনায় ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বহুগুণ বেশি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় স্থানে আছেন তাঁর ফলোয়ার সংখ্যা অর্ধেকেরও কম, ৪৩.২ মিলিয়ন।
আন্তর্জাতিক মহলে যে নরেন্দ্র মোদীর ডিজিটাল উপস্থিতি কতটা শক্তিশালী, এ সংখ্যাই তার স্পষ্ট প্রমাণ। পরিসংখ্যান বলছে, পরবর্তী পাঁচ জন বিশ্বনেতার ফলোয়ার যোগ করলেও নরেন্দ্র মোদীর একার ফলোয়ার সংখ্যায় পৌঁছয় না।

Link copied!