প্রকাশিত: : এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৪০ পিএম
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচনার মূল বিষয়বস্তু
যৌথ উদ্যোগ: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং সরকার একযোগে কাজ করবে।
কর্মসূচির আওতা: দেশব্যাপী বই পড়ার এই কর্মসূচি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই তিন পর্যায়েই বাস্তবায়িত হবে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা ও সাক্ষাৎ শেষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন।