বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ফিফা বিশ্বকাপে পারফর্ম করবেন নোরা ফাতেহি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৯, ২০২৬, ০৭:৫৩ পিএম

ফিফা বিশ্বকাপে পারফর্ম করবেন নোরা ফাতেহি

কানাডায় আসন্ন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানে গানে মাতাবেন পপতারকা শাকিরা। সেই আয়োজনে পারফর্ম করবেন ভারতীয় মডেল ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিও। গ্লোবাল আইকন আলানিস মরিসেত, অ্যালেসা কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, ভেজড্রিম ও উইলিয়াম প্রিন্সের সঙ্গে একই কাতারে দেখা যাবে তাকে। আগামী ১২ মে কানাডার টরন্টোয় বিএমও ফিল্ডে আয়োজিত হবে এ অনুষ্ঠান। 

এদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা তালিকায় বিশ্বখ্যাত সংগীত তারকা অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা ও টাইলা। বোঝাই যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ আন্তর্জাতিক সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত করেছে। এ তালিকায় নোরার অন্তর্ভুক্তি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্পী হিসেবে তার ক্রমবর্ধমান অবস্থান এবং শক্তিশালী আন্তঃসাংস্কৃতিক আবেদনকে আরো স্পষ্টভাবে তুলে ধরে।

Link copied!