প্রকাশিত: : মার্চ ৫, ২০২৬, ০৫:৩০ পিএম
স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের তালিকায় মরণোত্তরভাবে পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ একাধিক খ্যাতিমান ব্যক্তিত্ব।
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে এবার পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া (মরণোত্তর)। মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পদক পাচ্ছে।
সাহিত্যে পুরস্কার পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবা/জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
জনপ্রশাসনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পাচ্ছেন কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছেন আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।