বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ৪, ২০২৬, ০৯:৩১ পিএম

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। সরকারের মতে, বর্তমান মজুত দিয়ে অন্তত ঈদের ছুটি বা মার্চ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, তবে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।

জ্বালানি মন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা শুধু বাংলাদেশ নয়; পুরো বিশ্বের। যাতে কোন ডিজাস্টার নয় সে ব্যাপারে সরকার সচেষ্ট আছে।"

সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে জানিয়ে তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পল কাপুর বিষয়টি জানাবেন। তবে জ্বালানি সাশ্রয় করে চললে "ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত মজুত জ্বালানি দিয়ে চলা যাবে।"

দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে

Link copied!